চট্টগ্রামগামী একটি মারসা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারগামী একই কোম্পানির আরেকটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারমুখী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (০৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মারসা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারগামী একই কোম্পানির আরেকটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারমুখী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক নারী যাত্রীর মরদেহ উদ্ধার করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে চলন্ত অবস্থায় দুই বাসচালক একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বাস দুটি সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হলে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়। পরে আরও ৬ জনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে।


