মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের গান্টগাও এবং বাগো অঞ্চলের লেটপাদান টাউনশিপে সামরিক বাহিনী কামান ও ড্রোন হামলা চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সামরিক বাহিনীর চালানো এই কামান ও ড্রোন হামলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত এবং একজন বাস্তুচ্যুত ব্যক্তি আহত হয়েছেন। খবর গোল্ডেন এরা মিডিয়ার।
স্থানীয়দের মতে, দুপুরের দিকে গান্টগাও শহরের ৫০তম পদাতিক ব্যাটালিয়ন থেকে বেসামরিকদের বসতিপূর্ণ গ্রামগুলো লক্ষ্য করে চার দফা ১২০ মিমি কামানের গোলা নিক্ষেপ করা হয়। এর একটি গোলা পশ্চিম গান্টগাও গ্রামে পড়ে বিস্ফোরিত হলে ৭০ বছর বয়সী উ কিয়াও উ নিহত হন।
এদিকে, সকালে লেটপাদান টাউনশিপের থানপিনচাউং গ্রামে অবস্থানরত একটি সামরিক ঘাঁটি আশপাশের গ্রামগুলো লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করে। ইয়েগান গ্রামের একটি সামরিক ঘাঁটি থেকেও বাস্তুচ্যুত বেসামরিকদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
হামলায় একজন বাস্তুচ্যুত ব্যক্তি আহত এবং বাস্তুচ্যুতদের ব্যবহৃত তিনটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


