বান্দরবান জেলার সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩৫টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (বান্দরবান-৩০০) সাচিং প্রু জেরী।

এ সময় ক্রাইক্ষ্যং পাড়া, তংপ্রু পাড়া, নোয়া পাড়া, হ্লাপাইমুখ পাড়া ও চড়ুই পাড়ার মোট ১৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় হাইজিন সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেং প্রু মার্মা, মো. রুহুল আমিন, মংথোয়াইচিং মার্মাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।