দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২১ পদের ১৯টিই শূন্য, ব্যাহত শিক্ষা কার্যক্রম
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষক পদের সংখ্যা ২১টি। এর মধ্যে ১৯টি পদই শূন্য রয়েছে। মাত্র দুজন সহকারী শিক্ষক দিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শ্রেণিকক্ষেও পাঠদান করতে হচ্ছে।

