বান্দরবানে নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, মরদেহ মিললো ফুফুর কক্ষের বাক্সে
বান্দরবান সদরের সুয়ালকে নিখোঁজ চার বছরের শিশু তাইফা সুলতানার মরদেহ ফুফুর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে ফুফু নারগিছ সুলতানা কচিকে আটক করেছে পুলিশ।
আমাদের বান্দরবান বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ৬২ টি সংবাদ রয়েছে।
বান্দরবান সদরের সুয়ালকে নিখোঁজ চার বছরের শিশু তাইফা সুলতানার মরদেহ ফুফুর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে ফুফু নারগিছ সুলতানা কচিকে আটক করেছে পুলিশ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে ব্যবসায়ী আবুল কালামের (৫০) মরদেহ উদ্ধার। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও ঋণের তথ্যর কথা জানিয়েছে পুলিশ।
বান্দরবানের লামায় রূপসীপাড়া ইউনিয়নের হাতিঝিড়ি এলাকায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দিনমজুর মো. ছগিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ রোববার দিনভর নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
বান্দরবান পৌর এলাকা পরিদর্শনকালে শহরকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে পরিণত করার উদ্যোগের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
বান্দরবানের থানচির দুর্গম লাংলোক ঝর্ণা এলাকা থেকে গুরুতর অসুস্থ এক পর্যটকসহ ছয়জনকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে বিজিবি।
বান্দরবানের রুমায় তংমক পাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গেছে।
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ি এলাকায় ঋণের কিস্তি আদায়ে গিয়ে পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে যৌথভাবে কাজ করছে নিরাপত্তা বাহিনী।
তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল করতে বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে এক মাসব্যাপী এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
অবকাঠামো, জনবল ও বিদ্যুৎ সংকটে ছয় বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বান্দরবান সদর হাসপাতালের কোটি টাকার আইসিইউ সরঞ্জাম, যার কিছু অংশের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
বান্দরবানের রাজবিলায় ইউপি সদস্য জাহাঙ্গীরের ছেলে আরাফাতকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেএসএসের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অংশে বাঁশ কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে।
বান্দরবান-৩০০ আসনের নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।
বান্দরবানের থানচিতে আরাকান আর্মির ক্যাম্প স্থাপনের দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী এমআইএলএফ-এর পুরোনো ভিডিও বলে যাচাইয়ে জানা গেছে।
দেশের ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার মধ্যে গত এক সপ্তাহে ঝালকাঠি, খুলনা, পিরোজপুর, বান্দরবান, ঢাকা ও ময়মনসিংহে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বান্দরবানের আলীকদমের কুরুকপাতায় অনুষ্ঠিত ম্রো সম্মেলন-২০২৬-এ প্রায় ১ হাজার ২০০ ম্রো জনগোষ্ঠীর সদস্যের অংশগ্রহণে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের মাধ্যমে শান্তি-সম্প্রীতি জোরদারের আহ্বান জানানো হয়।
বান্দরবানের দুর্গম এলাকায় মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯ জন শিক্ষার্থীকে দুই সপ্তাহব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃষ্টিতে ভেঙে পড়া বান্দরবানের আলীকদমের সাকহ্লানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনর্নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, আব্দুল করিমসহ চার বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে চলাচলের সময় হঠাৎ একটি স্থলমাইনের ওপর তার পা পড়লে বিকট বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।