টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা
কক্সবাজারের উখিয়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিমানে জুঁই বড়ুয়া (১৫) নামের এক স্কুলশিক্ষার্থী নিজ ঘরে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
আমাদের চট্টগ্রাম বিভাগ বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ২০৮ টি সংবাদ রয়েছে।
কক্সবাজারের উখিয়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিমানে জুঁই বড়ুয়া (১৫) নামের এক স্কুলশিক্ষার্থী নিজ ঘরে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে ২২ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কক্সবাজারে চলবে পর্যটন কার্নিভাল। এতে থাকছে বালুর ভাস্কর্য, কিডস জোনসহ নানা আয়োজন।
আরাকান আর্মির চাপ ও ভারতে উচ্ছেদের কারণে দালালের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। উখিয়ার শিবিরে ১৩ জনসহ সম্প্রতি অর্ধশতাধিক নতুন আশ্রয় নিয়েছেন।
টেকনাফে যৌথ বাহিনীর অভিযান চললেও অপহরণ থামছে না। গত ছয় দিনে হোয়াইক্যংয়ের রইক্যং ও মিনাবাজার এলাকা থেকে এক শিশুসহ দুজনকে অপহরণ করে নির্যাতনের পর পরিবারের কাছ থেকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্থানীয়দের মধ্যে অপহরণ আতঙ্ক বেড়েছে।
নয় মাস পর প্রকৃতি ফিরে পেলেও সেন্টমার্টিনে সাত দিনে গেছেন মাত্র ৬ হাজার ১৮ পর্যটক। বেশি ভাড়া ও দীর্ঘ সমুদ্রযাত্রায় আগ্রহ হারাচ্ছেন ভ্রমণকারীরা।
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে জনবহুল বটতলী স্টেশনে দুই পক্ষের অস্ত্রের মহড়া ও ১০-১২ রাউন্ড গুলি বিনিময়ে এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অভিযানে দুই হত্যা মামলার এক নম্বর আসামি ও আরসা সদস্য লালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
টেকনাফের ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামি মিজানুর রহমান ও আব্দুল মোনাফকে চট্টগ্রামের চাঁদগাঁও থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁওয়ে পাঁচ স্থানে মধ্যরাতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ৫৭ জনকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন।
দশ মাস পর কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আট শতাধিক পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে এমভি বার আউলিয়া।
কক্সবাজারের উখিয়ায় অপহরণের ১০ দিন পর নুনিয়ারছড়ার পাহাড়ি জঙ্গল থেকে রোহিঙ্গা যুবক মুজিবুর রহমানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফে লবণ উৎপাদনের পর ২০২ হেক্টর লবণাক্ত জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। আশাব্যঞ্জক ফলনে একই জমিতে দুই ফসলের সম্ভাবনা দেখছেন কৃষকেরা।
উখিয়ার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর রিসোর্টের পাশের ডোবা থেকে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধারের পাশাপাশি নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উখিয়ার ইনানীতে প্রায় এক হাজার ফুট গভীরে খননের সময় গ্যাসের প্রবাহ বের হয়ে আগুন ধরলে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
বিয়ের কথাবার্তা চলাকালে সাবেক প্রেমিক ব্যক্তিগত ছবি পাত্রের কাছে পাঠানোর পর টেকনাফে ১৬ বছর বয়সী সাজু আক্তার ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে, তবে নিখোঁজ শিক্ষিকা মুক্তার ডিএনএর সঙ্গে কোনো মরদেহের মিল মেলেনি।
পহেলা নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে সেন্ট মার্টিন। দৈনিক সর্বোচ্চ ৩,৫০০ পর্যটক যেতে পারবেন, পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা।
টেকনাফের লেদা ক্যাম্পে যৌথ অভিযানে মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. কবির ওরফে ডা. কবির ও ইলিয়াস মেম্বার গ্রেপ্তার। মোবাইল কোর্টে ১০ জনের দণ্ড।
কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন দ্য সি প্রিন্সেস হোটেলের পার্কিং এলাকায় আগুন লাগে। আতঙ্কে সৈকতে আশ্রয় নেন প্রায় ৩০০ পর্যটক। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, হতাহতের ঘটনা ঘটেনি।