সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের গৃহীত সিদ্ধান্ত অমান্য এবং অভ্যন্তরীণ ঐক্য ও সাংগঠনিক পরিবেশ বিনষ্টকারী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মার্মাকে সংগঠনের সকল ধরনের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সিএইচটি সম্প্রীতি জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পাইশিখই মার্মার বিরুদ্ধে সংগঠনের গৃহীত সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলা অমান্য, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও পরিবেশ বিনষ্টকারী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, অনুমোদিত সিদ্ধান্তের পরিপন্থী কার্যক্রম পরিচালনা, সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি এবং সংগঠনের ভাবমূর্তি ও স্বার্থবিরোধী আচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ৫.২ ধারা অনুযায়ী অদ্য থেকে পাইশিখই মার্মাকে সিএইচটি সম্প্রীতি জোটের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল ধরনের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

সিএইচটি সম্প্রীতি জোট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক ও সদস্য সচিব ইখতিয়ার ইমন স্বাক্ষরিত পৃথক আদেশক্রমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।