নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, ২৩ জুলাই ২০২৬ থেকে খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমান নৌবাহিনী প্রধানের দায়িত্বের মেয়াদ শেষে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করবেন। তার নেতৃত্বে আগামী তিন বছর বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম পরিচালিত হবে।


