রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে চীনের সাম্প্রতিক অবস্থান ইতিবাচক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
রোববার (২৬ জুলাই) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হতে পারে।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের মাধ্যমে সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির প্রতিফলন ঘটেছে।
তিনি জানান, চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে ইউরোপীয় দেশগুলো, আসিয়ান এবং চীন সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে।


