প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই, তিনি যথাসময়ে ভারত সফর করবেন বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (০৭ সেপ্টেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থনীতি ও বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি দুই দেশের মধ্যে পরিবেশ বিষয়েও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো বলেও মন্তব্য করেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকবে। 
এছাড়া পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।