রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো একজন নারীকে মৌজা হেডম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, ১৯০০-এর ৪৮ নম্বর বিধি অনুযায়ী উপজেলার ১৬৮ নম্বর কংলাক মৌজার শূন্য পদে মিজ রৌসায়ী লুসাইকে হেডম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত হেডম্যান যোসেফা লুসাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে জানান, রৌসায়ী লুসাই বাঘাইছড়ি উপজেলার ইতিহাসে প্রথম নারী হেডম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, হেডম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো সরকারি, আধাসরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না। একই সঙ্গে একাধিক মৌজার হেডম্যান হিসেবিয়োগাদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকেই তার নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা ও সরকারের নির্ধারিত শর্তাবলি অনুসরণ করতে হবে।
নিয়োগের শর্তে আরও বলা হয়েছে, হেডম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো সরকারি, আধাসরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না। একই সঙ্গে একাধিক মৌজার হেডম্যান হিসেবেও দায়িত্ব পালন করা যাবে না। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাঙামাটি জেলা প্রশাসকের কাছে জবাবদিহি করবেন।
হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই সরকারি রাজস্ব আদায়ে সহায়তা, সরকারি বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা এবং নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহায়তা করবেন।
নিয়োগাদেশে আরও বলা হয়েছে, প্রয়োজনবোধে কোনো কারণ দর্শানো ছাড়াই জেলা প্রশাসক এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
জেলা প্রশাসকের অনুমোদনক্রমে জারি করা এ নিয়োগাদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। স্থানীয়রা আশা করছেন, রৌসায়ী লুসাইয়ের নেতৃত্বে কংলাক মৌজার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পার্বত্য অঞ্চলে নারী নেতৃত্বের নতুন দৃষ্টান্ত তৈরি হবে।


