পাহাড়ে কেএনএফের যত অপকর্ম, আবারও সক্রিয় হওয়ার শঙ্কা
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতিতে গত কয়েক বছরে সবচেয়ে আলোচিত সশস্ত্র সংগঠনগুলোর একটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ২০২২ সালে আত্মপ্রকাশের সময় সংগঠনটি নিজেদের বমসহ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দেয়।

