চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন।

আজ শুক্রবার (৩ জুলাই) তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।