রোহিঙ্গাদের সহায়তার জন্য ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচ নির্বাচন (ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন) শেষ হবে।
তিনি জানান, এ নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সাথে আলোচনা করা হবে।
মীর শাহে আলম আরও জানান, এই নির্বাচনের তফসিল ও তারিখ ইসিই নির্ধারণ করবে।
এদিকে, ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক।


