বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী ছয়জন বীর বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ মঙ্গলবার (২৫ আগস্ট)। ২০০৬ সালের ২৫ আগস্ট আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UNOCI) দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা শাহাদাত বরণ করেন।

সেদিন দেশটির বিমানবন্দর থেকে আবিদজানে নিজ নিজ ক্যাম্পে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

শাহাদাত বরণকারী ছয় সেনাসদস্য হলেন—ল্যান্স কর্পোরাল এস এম মিরাজ আহমদ, ল্যান্স কর্পোরাল মো. আব্দুস সাত্তার, সৈনিক মো. মিজানুর রহমান, সৈনিক আব্দুল হালিম, সৈনিক মোহাম্মদ শহিদ মিয়া এবং সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান খান।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ইতিহাসে তাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।