লিওনেল মেসিকে ছাড়াই কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে হারালো আর্জেন্টিনা। এই ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো আর অন্য গোলটি আসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে।
কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে দলকে এগিয়ে দেন নিকো পাজ। এরপর প্রথমার্ধের শেষ ১০ মিনিটে আরও তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আর্জেনটাইরা।
ম্যাচের ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। এরপর ৩৮ মিনিটে আবারও গোল করেন নিকো পাজ। প্রথমার্ধের শেষ দিকে গোল করেন আলভারেজ। বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে বদলি হিসেবে নেমেই গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এরপর ৭৮ মিনিটে ব্যবধান ৬-০ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।
এদিকে চোট কাটিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও দিয়েছেন নিজের সেরাটা। আর্জেন্টিনার হয়ে ৪৭টি ম্যাচে ক্লিন শিট রাখার রেকর্ডে সের্হিও রোমেরোর পাশে বসেছেন তিনি।


