বান্দরবানে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১২ জন পর্যটক আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের কসাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ৩৪ জনের একটি পর্যটক দল রিলাক্স পরিবহনের একটি এসি বাসে করে বান্দরবানে যাচ্ছিল। পথে কসাই পাড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ের কিনারে পড়ে যায়। এতে বাসে থাকা ১২ জন পর্যটক আহত হনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থা গুরুতর হও।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে।