গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা টহল দল গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক নামক এলাকায় অভিযান পরিচালনা করে বৃস্পতিবার (২৭ জুন) ৭ ঘটিকায় ইউপিডিএফ (মূল) দলের ০২ জন কালেক্টরকে অস্ত্রসহ আটক করে। জানা যায়, ইউপিডিএফ মুলদলের কালেক্টর ০২জন অস্ত্রসহ আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকৃত ব্যক্তিদের অস্ত্র সমুহ গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আত্মসমর্পণকৃত ব্যক্তিরা হলেন, রাংগামাটি জেলার শ্যামল চৌধুরীর ছেলে ইমন চৌধুরী (৩২)(মারমা), অপরজন খাগড়াছড়ি জেলার শান্তাশিল চাকমার ছেলে জিসান চাকমা (২১)।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি এলজি পিস্তল, ১টি এলজি বন্দুক (বড়), দুটি এলজি টু টু এম্যোঃ ও দুটি কার্তুজ।
আটককৃত/আত্মসমর্পণকৃত ব্যক্তি ০২ জন রামগড় এলাকা সহ গুইমারা ২নংহাফছড়ি ইউনিয়ন এলাকার দীর্ঘদিন যাবৎ ইউপিডিএফ মুলদলের হয়ে কাজ করে আসছে। উক্ত ০২ জন ব্যক্তি ইউপিডিএফ মুলদলের কাজ করা হতে স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকৃত ব্যক্তি দুজনকে গুইমারা উপজেলার ইউপিডিএফ গণতান্ত্রিকের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে জানা গেছে।
-পার্বত্য সময়

