খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস (সন্তু) গ্রুপ ছেড়ে ইউপিডিএফে যোগ দেওয়ার খবরে বিদ্রোহী তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলার পূজগাঙ এলাকার মধুমঙ্গল পাড়ায় ঘটে।

সূত্রের দাবি অনুযায়ী, জেএসএস (সন্তু) থেকে বিদ্রোহ করে বের হয়ে ইউপিডিএফ (প্রসীত)-এ যোগ দেওয়ার খবরে জেএসএস (সন্তু) সদস্য কর্তৃক তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হন।

এছাড়া নিহতদের মধ্যে একজন এর আগে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এ ঘটনায় ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।