সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকাশ ও জাতীয় উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় উপদেষ্টা মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও তার অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।