বান্দরবানে সন্ত্রাস, চাঁদাবাজী, সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। আর এ মিছিলের বড় অংশই ছিল বম সম্প্রদায়ের জনসাধারণ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আজ ২রা জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গন থেকে এই মিছিলটি শুরু হয়ে- উজানীপাড়া, মধ্যম পাড়াহয়ে জেলার শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে" সম্প্রীতি পথ নাটক প্রদর্শন করা হয়।
এই সমাবেশে পাহাড়ি বাঙালি, বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের প্রতিনিধি, জেলার সামাজিক ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন। তঞ্চঙ্গ্যা, ম্রোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের সাথে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কুলি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর প্রতিষ্ঠাতা নাথান বমের নিজ সম্প্রদায় বমরাও। এ সময় তাদের হাতে "বম সম্প্রদায়", "কেএনএফ সন্ত্রাসী, বম নয়" লেখা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার দেখা যায়।
বক্তারা বলেন, বান্দরবান জেলা এতদিন একটি সম্প্রীতির বন্ধনে ছিলো। হঠাৎ পাহাড়ে কুকিচিন সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠন গুলো মাথাচাড়া দিয়ে ওঠার পর, সম্প্রীতির বিনষ্ট হয়ে নানানভাবে চাঁদাবাজি, অপহরণের মত ঘটনা ঘটে। যে কোন সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রীতি বিনষ্ট করা, স্বার্থান্বেষী মহল যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহবান জানান বক্তারা।
এদিকে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট আয়োজন করা হয়েছে। কনসার্টে জেলার সর্বাধিক জনপ্রিয় "চিম্বুক ব্যান্ড" দল এবং চট্টগ্রাম থেকে প্রীতম হাসান, প্রেম সুন্দর, নাজমা সুইটি মত বৃহত্তর চট্টগ্রামে জনপ্রিয় শিল্পীরা কনসার্টে অংশগ্রহন করেছেন।
- -পার্বত্য সময়


