খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ (প্রসীত) দলের এক সশস্ত্র সদস্য আত্মসমর্পণ করেছেন। তার নাম জেকসন চাকমা (২৯) বলে জানা গেছে।

সূত্র বলছে, জেকসন চাকমা গত শনিবার (১৮ এপ্রিল) খাগড়াছড়ি সেনা ক্যাম্পে এসে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের সময় তিনি একটি সাবমেশিন গান (এসএমজি), ১৫ রাউন্ড গোলাবারুদ এবং একটি ম্যাগাজিন জমা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেকসন চাকমার বাড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকায়।