রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে রুটিন অনুযায়ী বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে নির্ধারিত সময়সূচিতে শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতে অকটেন বিক্রি চলছে।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন অকটেন ও তিন দিন ডিজেল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। শৃঙ্খলা বজায় রাখতে ফিলিং স্টেশনগুলোতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সকালে পাম্পগুলোতে ভিড় দেখা গেলেও আগের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। তবে গ্রাহকদের কেউ কেউ বিক্রির সময় এক ঘণ্টা এগিয়ে আনার দাবি জানিয়েছেন।
জেলায় চাহিদার তুলনায় কম জ্বালানি সরবরাহ হওয়ায় পরিবহন, কৃষি ও পর্যটনে চাপ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই পদ্ধতি প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হবে।


