আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজার আনন্দঘন পরিবেশ তৈরিতে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির লংগদু উপজেলার তিনটি মন্দির এবং বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকার একটি মন্দিরের পূজা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন লিওন পূজা কমিটির নেতাদের হাতে এ সহায়তা তুলে দেন।
সহায়তা গ্রহণ করে পূজা কমিটির নেতারা সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনী শুধু নিরাপত্তাই নয়, আর্থিক সহযোগিতার মাধ্যমেও আমাদের উৎসাহিত করে। এতে আমরা নিজেদের ধন্য মনে করি।
স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দুর্গাপূজা উৎসব প্রতি বছরই শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
-পার্বত্য সময়


