বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যৌথ খামার এলাকার নুর মোহাম্মদের পুত্র মো. সেলিম (২৫) ও তার সহযোগী একই এলাকার নুরুল ইসলামের পুত্র মতিউর রহমান (২৬)। 
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার এক তরুণী (১৫) পাড়ার পার্শ্ববর্তী ধাবনখালী খালে গোসল করতে যায়। ওই খালে গোসল করার এক পর্যায়ে বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যৌথ খামার এলাকার নুর মোহাম্মদের পুত্র মো. সেলিম (২৫) ও একই এলাকার নুরুল ইসলামের পুত্র মতিউর রহমান (২৬) ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে ধর্ষক মো. সেলিম (২৫) পালিয়ে গেলেও অপর ধর্ষক মতিউর রহমান (২৬) কে পুলিশ আটক করে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মো. সেলিমকেও আটক করতে সক্ষম হয়। 
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, ভিকটিম ও তার পরিবার থানায় এসে অভিযোগ দায়ের করেন। মামলা রুজুর পরই তার নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে গ্রেফতার করতে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৮ ঘন্টার ব্যবধানে দুর্গম পাহাড়ি এলাকা বাইশারী থেকে দুই যুবককে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

  • -পার্বত্য সময়