রাঙামাটির সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দিদার আলম (৪৩) সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ওই দিন সকালে রাঙামাটি কোতোয়ালি থানায় দিদার আলমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) প্রমথ চৌধুরী জানান, দিদার আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।


