পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের নিয়ে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (২০ আগস্ট) রাজধানীর মিরপুর কাজীপাড়া মেট্রোস্টেশনসংলগ্ন সিএইচটি কালিনারিতে আয়োজন করা হয়েছে এ ক্যাম্পের।
সিএইচটি কালিনারির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধন করবেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ের ১২ নবীন শিল্পী এ ক্যাম্পে অংশ নেবেন। প্রতিজন শিল্পী অন্তত দুটি করে ছবি আঁকবেন। দিনভর আঁকা এসব মোট ২৪টি ছবি দর্শনার্থীরা দেখতে পারবেন এবং চাইলে সেখান থেকে সংগ্রহও করতে পারবেন।

অংশগ্রহণকারী শিল্পীরা মনে করছেন, এ ধরনের ক্যাম্প আমাদের সৃজনশীলতা বাড়াতে সহায়তা করে। একইসঙ্গে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও তৈরি হয়।
-পার্বত্য সময়


