পার্বত্য জেলা রাঙামাটিতে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও কুইক রেসপন্স সেবা প্রদান, সাইবার ক্রাইম প্রতিরোধ কার্যক্রম ও বিবিধ কর্মকান্ডের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত করা হয়েছে রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলামকে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম এর পিপিএম পদক প্রাপ্তিতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
-পার্বত্য সময়

