বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ জামিনে মুক্তি পেয়েছেন। 
বুধবার (২৭ আগস্ট) সকালে জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান।
বান্দরবান জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম জানান, গত ২৫ আগস্ট হাইকোর্ট তাকে জামিন দেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, ৫ আগস্টের অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা মোট পাঁচটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং ঢাকায় অবস্থান করছিলেন। গত ২৫ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

-পার্বত্য সময়