বাঙ্গালহালিয়া বাজারে মংসিউ নামের এমএনপি কালেক্টর বাজারের ব্যবসায়ী আজিজ সওদাগরকে মারধর করে। ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২০ আগস্ট) বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ীরা বাজারের সকল দোকান পাট বন্ধ করে দেয় এবং উক্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে একসাথে জড়ো হয়ে স্লোগান দেয়।
পরবর্তীতে, উত্তেজিত জনতা MNP 'র ক্যাম্প গুড়িয়ে দেয় ও আগুন লাগিয়ে দেয়। ক্যাম্পে উপস্থিত এমএনপি সদস্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায় এবং দুইজন সদস্য বাঙালহালিয়া আর্মি ক্যাম্পে আশ্রয় নেয়। এরপরে উত্তেজিত জনতা বাঙাল হালি আর্মি ক্যাম্পের দিকে অগ্রসর হয়ে ক্যাম্পের গেটের নিকট এসে মোহন মহল স্লোগান দিতে থাকে এবং তাদের দাবিসমূহ উপস্থাপন করতে থাকে। তাদের দাবি সমূহের মধ্যে অন্যতম দাবি হলো বাঙাল হলে এলাকা থেকে এমএনপিকে উচ্ছেদ করা এবং এমএনপি কর্তৃক পূর্বের অত্যাচার সমূহের বিচার নিশ্চিত করা।
পরবর্তীতে কয়েকজন নেতা ক্যাম্পে বসে আলোচনার প্রস্তাবনার প্রেক্ষিতে বাকিরা বাজার এলাকায় প্রত্যাগমন করে। বর্তমানে উক্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান।
জানা যায় দোকানীরা দীর্ঘদিন ধরে স্থানীয় এমএনপি সদস্যদের চাঁদাবাজি এবং মারধরের কারণে কিছুটা সংক্ষুব্ধ ছিল, যেটাকে কাজে লাগিয়ে জেএসএস এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত আছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
-পার্বত্য সময়

