পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেছেন, পাহাড়ে বাঙালিরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। পার্বত্য চট্টগ্রাম চুক্তির বেশিরভাগ ধারাতেই বাঙালিদের অধিকার সুরক্ষিত হয়নি। বরং লঙ্ঘন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) খাগড়াছড়ির অফিসার্স ক্লাবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে নিজ দেশে পরবাসী। এর আগে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। ৩ কার্য দিবসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে বলা হয় এতে।
আংশিক কমিটিতে মো. শাহাদাৎ হোসেন কায়েশকে সভাপতি এবং মো. হাবীব আজমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মো. আসিফ ইকবাল, মো. আল আমিন (চবি), যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাবীব আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক পদে রাসেল মাহমুদ মনোনীত করা হয়েছে।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন। কেন্দ্রীয় সাধারন সম্পাদক আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, পিসিএনপির অস্থায়ী কমিটির সদস্য শেখ আহম্মদ রাজু প্রমূখ।

