বান্দরবান সেক্টরের অন্তর্গত ৩৮ বিজিবি ব্যাটালিনের উদ্যোগে থানচির বলিপাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও জনসাধারণদের নিয়ে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে ব্যাটালিয়ন ট্রেনিং সেটে এ সভা অনুষ্ঠিত হয়।
গনসংযোগ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খান। এতে আরও উপস্থিত ছিলেন- ৪নং বলিপাড়া ইউনিয়নের
চেয়ারম্যান জিয়াঅং মারমা ও বুলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অংসিংম্যা মারমাসহ ৪নং বলিপাড়া ইউনিয়নের সকল মেম্বার। এ সময় লে. কর্নেল তৈমুর হাসান খান বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করে বলেন, বর্তমানে পাহাড়ি এলাকায় কেএনএফ সম্পর্কে সবারই জানা আছে, তবুও সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো দুষ্কৃতিকারী এলাকায় প্রবেশ করলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি- বাঙালি সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। পাহাড়ে শান্তি সুরক্ষায় সবসময় প্রস্তুত বিজিবি।

