বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অবৈধ অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভালুখাইয়া রাবার বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নেতৃত্বে ভালুখাইয়া বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
-পার্বত্য সময়
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া রাবার বাগান এলাকায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সি
স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

