রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর বিরুদ্ধে সফল সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৪ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ, ২০২৫ পর্যন্ত চলা এই অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীর একাধিক আস্তানা ও গুপ্তআশ্রয় চিহ্নিত করে ধ্বংস করা হয়।
সেনাবাহিনীর লাগাতার নজরদারি ও কৌশলগত উপস্থিতির ফলে কেএনএসহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসছে।
অভিযান শেষে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় সেনাবাহিনীর টহল দল নিজ নিজ ক্যাম্পে ফিরে গেছে। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিলাইছড়িতে সেনা অভিযানে পালিয়েছে কেএনএ, স্বস্তিতে স্থানীয়রা
সেনাবাহিনীর লাগাতার নজরদারি ও কৌশলগত উপস্থিতির ফলে কেএনএসহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে
সি
স্টাফ রিপোর্টার
১১ মার্চ, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

