বান্দরবান আস‌নে সপ্তমবা‌রের মত নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের সাত‌টি উপ‌জেলা ও দু‌টি পৌরসভা ও ৩৪টি ইউ‌নিয়‌নের ১৮২ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়।

বান্দরবান ৩০০ নং আস‌নে সর্বশেষ ফলাফলে ১৮২‌টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ভোট পে‌য়ে‌ছেন ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী এ‌টিএম শহিদুল ইসলাম পে‌য়ে‌ছেন ১০ হাজার ৩৬১ ভোট।

উ‌ল্লেখ‌্য, বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তার মধ্যে নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। আর পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৪ জন।
 

-পার্বত্য সময়