পূর্ব ঘোষণা ছাড়াই দীঘিনালা বাঘাইছড়ি কিয়াংঘরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম সর্বোচ্চ ধর্মীয় উৎসব মহান দানোত্তম কঠিন চীবর দান-২০২৪ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে 'দীঘিনালা বৌদ্ধ ধর্মীয় ঐক্য পরিষদ'।
শুক্রবার (৪ অক্টোবর) 'দীঘিনালা বৌদ্ধ ধর্মীয় ঐক্য পরিষদ' এর আহবায়ক দিপুলাক্ষ চাকমার সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্য সচিব শাক্য মণি চাকমাসহ বৌদ্ধ সম্প্রদায়ের আনুমানিক ১০-১৫ জনের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, অনেকটা গোপনীয়তার সাথে এ ঘোষণা দেওয়া হয়। এসময় তারা পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা, বাঙালি কর্তৃক জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়।
তবে স্থানীয় অনেকের মন্তব্য, অজ্ঞাত কারণে মনগড়া বিভিন্ন অজুহাতে দীঘিনালায় আসন্ন ১৬ অক্টোবর হতে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানটি বর্জনের ঘোষণা দেওয়া হয়।তাদের অভিযোগ, বৌদ্ধ ধর্মীয় ঐক্য পরিষদ ইউপিডিএফ (প্রসীত) সশস্ত্র দলের আহবানে একাত্ম হয়ে পাহাড়ে সেনা ও বাঙালি বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে তাদের অন্যতম এ সর্বোচ্চ ধর্মীয় উৎসব বর্জনের ঘোষণা দেয়।
-পার্বত্য সময়


