রাঙামাটির কৃতি ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যানসার চিকিৎসার ব্যয় নির্বাহে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তিন লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান ও নেজারত ডেপুটি কালেক্টর এস. এম. মান্না।
পাম্পি চাকমা বলেন, “আমার মায়ের কেমোথেরাপির জন্য প্রতি ২৫ দিন অন্তর চট্টগ্রামে যাওয়া লাগে, যা প্রচুর অর্থ ব্যয় হয়।”
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “ঋতুপর্ণা শুধু রাঙামাটির নয়, সারা বাংলাদেশের গর্ব। প্রধান উপদেষ্টার তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় ঋতুপর্ণার পাশে আছি।”

-পার্বত্য সময়