বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় অভিযুক্ত চায়ের দোকানদার কাঞ্চন দাশ (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ওই এলাকায় সাত বছর বয়সী এক কন্যাশিশু শিঙারা কিনতে গেলে কাঞ্চন তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানায়।
পরিবারের পক্ষ থেকে বান্দরবান সদর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযুক্ত কাঞ্চন দাশ স্থানীয় বাঘমারা বাজার এলাকার বাসিন্দা।
-পার্বত্য সময়


