২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৩৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় কিছুটা বেশি হলেও মূল প্রস্তাবিত বাজেটের তুলনায় ৩৮ কোটি টাকা কম।
২০২৪–২৫ অর্থবছরে মন্ত্রণালয়টির জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তা সংশোধিত হয়ে দাঁড়ায় ১ হাজার ৩০৪ কোটিতে। এর আগের অর্থবছর, অর্থাৎ ২০২৩–২৪ সালে এই মন্ত্রণালয়ের বাজেট ছিল ১ হাজার ৩১৪ কোটি টাকা।
সোমবার (২ জুন) জাতীয় বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার ভাষ্যমতে, সরকারের উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে এই বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
-পার্বত্য সময়


