বান্দরবান জেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে জেলার পাহড়ি জনগোষ্ঠী বম, লুসাই, খুমি, পাংখোয়া ও ত্রিপুরা সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মের অনুসারি এ উৎসব পালন করেছেন।

এছাড়াও বিভিন্ন পাড়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। 

সোমবার ভোর থেকে দলে দলে বান্দরবান শহরের ফাতেমা রানী ক্যাথলিক গির্জায় মিলিত হয়ে খ্রিস্টান ধর্মালম্বী নারী-পুরুষরা নতুন বছরে সুখ শান্তির জন্য সমবেত বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন।

জানা গেছে, বড়দিন উপলক্ষে জেলার সাতটি উপজেলার খ্রিস্টান সম্প্রদায়ের পল্লীগুলোতে ঝাঁকজমকভাবে বড়দিন পালন করেছেন। এই উৎসবকে কেন্দ্র করে জেলা বসবাসরত অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষরাও মেতে উঠেছে উৎসব আনন্দে। বান্দরবান জেলা সদরের ফারুক পাড়া, লাইমি পাড়া, গেৎশীমানী পাড়া, শেরন পাড়া, রুমা উপজেলার বেথেল পাড়া, মুনলাই পাড়া’সহ রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার গির্জাগুলোতে দিনব্যাপী ধর্মীয় উৎসব উদযাপিত হয়েছে।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, বান্দরবান জেলা সদর’সহ সাতটি উপজেলার খ্রিস্টান সম্প্রায়ের গির্জাগুলোতে ধর্মীয় আনুষ্ঠান চলাকালীন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও বড়দিনের বিভিন্ন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

 

-পার্বত্য সময়