মামুন হত্যার রেশ কাটতে না কাটতেই এক কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
নিহত ব্যক্তি খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তার নাম সোহেল রানা। 
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, খাগড়াছড়িতে  টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

-পার্বত্য সময়