বান্দরবান জেলা পুলিশ লাইনে চারতলা ব্যারাক ভবনের ছাদ থেকে লাফিয়ে আহত হওয়া কনস্টেবল রাশেদুল ইসলাম (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সূত্র জানিয়েছে, ঘটনাদিন সন্ধ্যায় রাশেদুল ইসলাম পুলিশ লাইনের ছাদ থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পুলিশ লাইনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত কনস্টেবল রাশেদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

-পার্বত্য সময়