দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন দীপংকর তালুকদার।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নব নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, কেন্দ্রে গিয়ে ভোট দেয়ায় ভোটারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনকে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখতে পারলে ভবিষ্যতে এর চেয়েও বেশী ভোটে বিজয়ী হতে পারবো।

তিনি বলেন, কম করে হলেও এক বছর আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী কমিটি করে কাজ শুরু করা হয়েছিল। ফলে জানতাম যত দল নির্বাচন করুক না কেন নির্বাচনে আমরাই জিতবো। নেতাকর্মীদের এই পরিশ্রমের ফসল হচ্ছে এই বিশাল জয়।

তিনি আরও বলেন, সারা দেশের কাস্টিক হার ৪১.০৮%। আর রাঙামাটি আসনের সেই হার হচ্ছে ৫৯.৬৩%। রাঙামাটি আসনে নৌকা সব থেকে বেশি ভোট পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিকিংউ রোয়াজা, অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

-পার্বত্য সময়