খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা পানছড়িতে ৪ কেজি গাঁজাসহ অদ্যুৎ চাকমা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) ১০টার দিকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দশটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে পানছড়ি থানাধীন ০৩নং পানছড়ি সদর ইউপির ০৫ নং ওয়ার্ড কলোনী পাড়া রাস্তার মুখে পানছড়ি বাজার হতে দুদুকছড়াগামী পাকা রাস্তার উপর আসামী অদ্যুৎ চাকমা (৩২), পিতা- পুষ্পধন চাকমা, মাতা- প্যানেচোগি চাকমা, সাং- মধুমঙ্গল পাড়া, ০৮ নং ওয়ার্ড, ০২নং চেঙ্গী ইউপি, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি এর নিকট হতে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জানুয়ারি) ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে পানছড়ি থানাধীন ৩নং পানছড়ি সদর ইউপির ৫নং ওয়ার্ড কলোনী পাড়ায় পানছড়ি বাজার হতে দুদুকছড়াগামী পাকা রাস্তার উপর আসামী অদ্যুৎ চাকমা কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পানছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

-পার্বত্য সময়