মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম। শনিবার রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
ভলকানো ডিসকভারির তথ্যমতে, ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প নগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে।
মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
পার্বত্য সময়

