রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (তারিখ) কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদালতটি পরিচালনা করেন। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. দিদারুল আলম একই এলাকার আহমদ মিয়ার ছেলে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম ও কাউখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম বলেন, “পাহাড় কেটে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

-পার্বত্য সময়