খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (মূল) ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি- জেএসএস এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ অক্টোবর) সাড়ে দশটার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুদকছড়া এলাকার রূপসেন কারবাড়িপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
এসময় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে ৪/৫ রাউন্ড গুলি বিনিময় হয়। বর্তমানে গ্রুপ দুটি সশস্ত্র অবস্থায় মুখোমুখি অবস্থানে রয়েছে। 
জানা যায়, আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে এ গুলির ঘটনা ঘটে।

-পার্বত্য সময়