রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) সভাপতি বৃষকেতু চাকমা এবং একই উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেলে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বৃষকেতু চাকমা। আদালত তার জামিন মঞ্জুর করার পর তিনি ও গিয়াস উদ্দিন তাদের আইনজীবীর চেম্বারে গেলে সেখান থেকে পুলিশ তাদের আটক করে।

তবে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, বিকেল ৩টার দিকে শহরের হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, কোতোয়ালী থানায় দায়ের হওয়া ‘ডেভিল হান্ট’ সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুইজনকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।