চট্টগ্রামেও বৈষম্যমুক্ত পরিবেশ ফিরিয়ে আনা হবে। এর জন্য তিন পার্বত্য জেলা পরিষদে আমরা দল-নিরপেক্ষ এবং এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবো। শনিবার (২৪ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রাঙ্গামাটি প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এদিকে অভিযোগ উঠেছে, খাগড়াছড়িতে নিয়োগ পেতে যাচ্ছে আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার ঘনিষ্ঠজন। 
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুজন ছাত্র উপদেষ্টার পক্ষ থেকে জেলা পরিষদ পুনর্গঠন এর ক্ষেত্রে দুজন ছাত্র প্রতিনিধি রাখার সুপারিশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন এর জন্য দুজন ছাত্র প্রতিনিধির মধ্যে ত্রিপুরা সম্প্রদায়ের পক্ষ থেকে  অঞ্জুলাল ত্রিপুরার নাম প্রস্তাব করা হয়েছে।  তিনি ত্রিপুরা ছাত্র কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এছাড়াও অঞ্জুলাল ত্রিপুরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার ভাগ্নি জামাই। জানা গেছে, তাদের বিয়ের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন না হলেও প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন নিজ নিজ সম্প্রদায়ের পক্ষ হতে ছাত্রদের নামীয় তালিকা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার নিকট জমা দিয়েছে।
সুপ্রদীপ চাকমা বলেন, ‘অতীতে যা ঘটেছে তা পরিহার করে মানুষের জীবন-জীবিকার উন্নয়নে অনিয়ম-দুর্নীতি দূর করে সবার মতামতের ভিত্তিতে পার্বত্যাঞ্চলকে গড়ে তোলা হবে। আমরা সুশাসন নিশ্চিত করতে চাই।’

-পার্বত্য সময়