খাগড়াছড়িতে মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার পর পার্বত্য জেলায় সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ‘ভারতের ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র ও টাকার যোগান দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পনা চলছে—এমনকি ভারতের প্রদেশ হিসেবে নিয়ে যাওয়ার দাবি পর্যন্ত আসছে।”

এই প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ভাই কিন্তু একটা সত্য প্রশ্ন করেছেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটানো হচ্ছে। যেন তারা আর এমন ঘটনা ঘটাতে না পারে সে জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।”